সংগঠন সংবাদ · সেপ্টেম্বর ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল জন্মবার্ষিকী — চাঁদের কণা
গত ২৩ মে ২০২৬ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে চাঁদের কণা’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি ড. এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি মীর হাসমত আলী, প্রধান আলোচক ছিলেন বিএনপি নেতা রেজাবুদ দ্দৌলা চৌধুরী, বাশিকপ সহ—সভাপতি মসয়ুদ মান্নান।
উৎস: 05. News / Organization September 2026.doc
