|
০২. Editorial · সম্পাদকীয় বাণী

সম্পাদকীয় বাণী

৬৯তম বর্ষপূর্তিতে হেমন্তের আগমনির সুবাস নিয়ে ঊর্মি’র আত্মপ্রকাশ — ১৭ বছর, ১৪৩ আসর; শিশুদের মননশীল বিকাশের নান্দনিক ক্ষেত্র।

যুগ্ম সম্পাদক ঊর্মি ২০২৬

✦ বাণী প্রদানকারী

✍️
নাসের ইকবাল যাদু সম্পাদকীয় লেখক
সম্পাদকীয় · সেপ্টেম্বর ২০২৬

সম্পাদকীয়

বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠার ৬৯তম বর্ষপূর্তির মাসে হেমন্তের আগমনির সুবাস নিয়ে নিয়মিত অনলাইন মাসিক সাহিত্য পত্রিকা ঊর্মি’র আত্মপ্রকাশ বাশিকপ এর একটি মাইলফলক। ৮ মে ২০০৯—তে শুরু হওয়া মাসিক সাহিত্য আসর গুটি গুটি পায়ে ১৭ বছর পার করেছে, ছুঁয়েছে ১৪৩টি আসর। অনেক গুণী লেখকের সংস্পর্শে আসতে পারা শিশু বন্ধু ও লিখিয়েদের একটি অংশ দিক নির্দেশনা অনুসরণে বৃদ্ধি লাভ করে এগিয়ে গেছে পূর্ণতার দিকে। এ আসরের মাধ্যমে সৃষ্ট লেখার মাধ্যমে ঊর্মির সংখ্যা প্রকাশ পেয়েছে; বিভিন্ন পত্রিকার পাতা পূর্ণ হয়েছে। কারও লেখার বইও প্রকাশ হয়েছে। এভাবে অনেকে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত সম্বৃদ্ধ হয়ে। অনলাইন এ পত্রিকাটি আগ্রহী শিশুদের জন্য মননশীল বিকাশের নান্দনিক একটি ক্ষেত্র উন্মোচন করতে সমর্থ্য হবে এই আমাদের স্বপ্ন।

পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সকল সম্মানিত কর্মকর্তা ও কাউন্সিলর এর পাশাপাশি পরিষদের কর্মকর্তা—কর্মচারীদের সহযোগিতার উল্লেখ না করলেই নয়। সম্পাদনা পরিষদের উপদেষ্টা সম্পাদকের সুচিন্তিত পরামর্শে নির্বাহী সম্পাদক তাঁর মেধা মননকে কাজে লাগিয়ে এটি প্রকাশের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। বিশেষভাবে সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য নাসীমুল বারীর অবদান অনস্বীকার্য। সে সাথে সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যদের সহযোগিতা ধন্যবাদের দাবি রাখে। সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকলের অংশগ্রহণ আমাদের উদ্দেশ্যকে পূর্ণাঙ্গতার দিকে অগ্রগামী করবে। আশা করি সকলের যোগাযোগ ও পরামর্শে ক্রমশঃ স্বার্থক হবে শুরু হওয়া এ প্রচেষ্টা।

ঊর্মির বিশুদ্ধ শীতল রাশি সকলের মাঝে ছড়িয়ে দিক সাফল্যের দ্যূতি।

— নাসের ইকবাল যাদু

📚 অন্যান্য বাণী

সম্পাদনা পরিষদ →