বাশিকপ সংবাদ · ৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন
— BCCW News.doc
‘হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে ফিজিওথেরাপি’— এ প্রতিপাদ্যে গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদযাপন করে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ প্রতিবন্ধী শিশু চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট, কর্মকর্তা—কর্মচারী এবং অভ্যন্তরীণ বিভাগে অবস্থানকারী প্রতিবন্ধী শিশুরা বিভিন্ন খেলাধুলাসহ নানা আয়োজনে দিবসটি পালন করে। বাশিকপ সভাপতি ডা. মাখদুমা নার্গিস, সহ—সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, যুগ্ম সম্পাদক নাসের ইকবাল যাদুসহ কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সম্মানিত কাউন্সিলরবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং ফিজিওথেরাপিস্টদের সম্মাননা প্রদান করা হয়।
উৎস: 05. News / BCCW News.doc
