|
০২. Editorial · সাধারণ সম্পাদকের বাণী

সাধারণ সম্পাদকের বাণী

বাশিকপ মুখপত্র ‘ঊর্মি’ — ১৯৭৭ থেকে অনলাইন যাত্রা। শিশুদের কল্যাণে নিবেদিত জাতীয় স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মুখপাত্র।

১৯৭৭ থেকে নির্বাহী প্রধান

✦ বাণী প্রদানকারী

🧑‍💼
মোহাম্মদ মনিরুল আলম সাধারণ সম্পাদক, বাশিকপ নির্বাহী প্রধান

অন্তর্ভুক্ত ৪০ সংগঠনের সমন্বয়ে ঊর্মির অনলাইন রূপান্তরের নেতৃত্বে।

বাণী · সেপ্টেম্বর ২০২৬

সাধারণ সম্পাদকের বাণী

শিশুদের কল্যাণধমীর্ সমন্বয়কারী জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ—এর মুখপত্র ‘ঊর্মি’ প্রকাশনা একটি সাফল্যজনক প্রামাণ্য। এটির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৭ সালে। বর্তমানে যুগের সাথে সমান তালে এগিয়ে যাওয়ার লক্ষ্যে শিশুদের অনলাইন ঊর্মি প্রকাশনার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসানীয়।

১৯৫৭ সালে এ অঞ্চলের প্রথম স্বেচ্ছাসেবী বেসরকারি সংগঠন হিসেবে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। সুবিধাবঞ্চিত, দুস্থ ও প্রতিবন্ধী শিশুসহ সকল শিশুদের জন্য সুনামের সাথে তার কার্যক্রম

ᘆㅨ༎崀চালিয়ে যাচ্ছে। শিশুদের মাঝে সাহিত্য ও সংস্কৃতি চর্চার এ উদ্যোগ শিশুদের উন্নত জীবন গড়ায় অবদান রাখবে।

‘ঊর্মি’ বাশিকপ—এর ইতিহাস ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। একটি সুন্দর ও নান্দনিক অনলাইন শিশুতোষ সাহিত্য উপহার দেয়ার জন্য ‘ঊর্মি’র সম্পাদনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

মোহাম্মদ মনিরুল আলম

সাধারণ সম্পাদক, বাশিকপ

📚 অন্যান্য বাণী

সম্পাদনা পরিষদ →