|

এসেছি

এসেছি
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

এসেছি

— বিমল সাহা

আমি এসেছি
মাটি জলের আবর্তনে
হয়তো ধ্যানস্থ ছিলাম
বিবর্তনের ধারায়
সভ্যতার আবাহনে।

আমি এসেছি
অনার্য সম্প্রদায় থেকে
আড়ং রাঙ্গা আলোকে
জলকেলী মাখা দুয়ারে
নৃত্যের ধূম্র আনন্দে।

আমি এসেছি
পাহাড়ের গুহা থেকে
কারুকার্যের অঙ্কনে
লুকায়িত নিরালায়
ছন্দ মাতাল মাতনে।

আমি এসেছি
ভাঙ্গার নৌকা বাইচে
জলে থৈ থৈ ধানের বাইলে
কৈ মাছের ঝাঁক নিয়ে
গজা আর দানাদার খেয়ে।

আমি এসেছি
পাকিস্তান পাড়া থেকে
শোভারামপুরের ছায়াবনে
আলীপুরের ঐতিহ্যে
মেধায় রত্নভাণ্ডারে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · এসেছি — ব্যবহারকারীর প্রদত্ত সঠিক পাঠ