|

জাতীয় বন

জাতীয় বন
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

জাতীয় বন

— জালাল খান ইউসুফী

বাংলাদেশের দখিন কোণে
সাগর নদীর পাড়
নদীর পাড়ে জাতবিজাতের
গাছগাছালির সার।
ঠিক সেখানে বনের ভেতর
পশুপাখির বাস
বাঘ ও সিংহ হরিণ বানর
থাকছে বারো মাস।
সেই সে বনের রূপমাধুরী
দেখতে চমৎকার
দেশ বিদেশি সব লোকদের
নেয় সে কেড়ে মন।
খুব সুন্দর সুন্দরবন
অমত আছে কার
এই পৃথিবীর লোনা পানির
সবচে বড় বন।
অন্য কোনো বনের সাথে
যার তুলনা নেই
বাংলাদেশের সবার প্রিয়
জাতীয় বনটি সেই।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · জাতীয় বন