|

কানামাছি

কানামাছি
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

কানামাছি

— আবুল খায়ের নাঈমুদ্দীন

কানামাছি কানামাছি ভোঁ ভোঁ ভোঁ ভোঁ
যারে পাবি তারে ধরি ছোঁ ছোঁ ছোঁ ছোঁ…
এসব বুলি দিতো ধর্ম কাকা খেলতে খেলতে
মেঝো কাকা গেলো কর্ম চাকা ঠেলতে ঠেলতে।
সে কালের আরো কত আজগুবি কথা
শেকড়ের চেয়ে দামী নাকি লতাপাতা।
পাতার চেয়ে দামী নাকি সব গাছের ফল
মাতা পিতার চেয়ে থাকে যদি জনবল।
উল্টা পাল্টা সব কথা চলে পৃথিবীতে
খালি গায়ে নাকি থাকে মাঘের শীতে।
তালগাছ নাকি ছিলো হাতের লাঠি
সুপরি গাছ ছিলো মেসের কাঠি।
কানের কাছে করে ভোঁ ভোঁ কানামাছি
তা শুনে আমরা ষোল আনা নাচি।
মিছে ষোলো আনা, কানা যে মাছি,
সঠিক কথা না শুনে করি নাচানাচি।
কতো কথা জেনেও না জানা আছি
মাছিল বারো চোখ তবু কানা মাছি।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · কানামাছি