সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
হাঁদা বক
— সৈয়দ শফিউল আজম
সাদা গায়ে কাদা মেঘে
মাছ খোঁজে বক।
নড়ে চড়ে পুঁটি যেই
চোখ চক চক।
পুঁটি খেয়ে গুটি পায়ে
ফেরে যেই ঘরে,
বকা দেয় বাবা তার
কান টেনে ধরে।
বলে হাঁদা এত কাদা
গায়ে কেন বল—
বকাঝকা খেয়ে তার
চোখ ছলো ছল।
মাছ খোঁজে বক।
নড়ে চড়ে পুঁটি যেই
চোখ চক চক।
পুঁটি খেয়ে গুটি পায়ে
ফেরে যেই ঘরে,
বকা দেয় বাবা তার
কান টেনে ধরে।
বলে হাঁদা এত কাদা
গায়ে কেন বল—
বকাঝকা খেয়ে তার
চোখ ছলো ছল।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · হাঁদা বক
