|

কেন্দ্রীয় মুকুল ফৌজের সাম্প্রতিক কার্যক্রম

কেন্দ্রীয় মুকুল ফৌজের সাম্প্রতিক কার্যক্রম
সংগঠন সংবাদ · সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয় মুকুল ফৌজের সাম্প্রতিক কার্যক্রম

সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ কার্যক্রমে কেন্দ্রীয় মুকুল ফৌজ—এর শিশু সদস্যরা অংশগ্রহণ করে। ঢাকা শহরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মুকুলফৌজের অংশগ্রহণকারী শিশুরা তাদের পাঠশীলনের মাধ্যমে সকলের প্রশংসা অর্জন করে স্বীকৃতিস্বরূপ সনদপত্র লাভ করে। জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠের অনুষ্ঠানে কেন্দ্রীয় মুকুল ফৌজ—এর ৩ জন সদস্য সেরা দশে উন্নীত হয়ে উত্তম মান অর্জন করে। সম্প্রতি কেন্দ্রীয় মুকুল ফৌজ মিরপুর মাঠে শিশুদের জন্য বাস্কেটবল স্ট্যান্ড স্থাপন করা হয়েছে।

উৎস: 05. News / Organization September 2026.doc