সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টি
— খান কাওসার কবির
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
দমকা বাতাস বৃক্ষ নড়ে
ছিটকু মাঝির টিনের ঘরে
ঝাপুর ঝুপুর বৃষ্টি ঝরে
খাল বিলে কেউ ঝাঁপ দে’ পড়ে
ছাতি মাথায় যাচ্ছে ঘরে
ব্যস্ত চাষি গাজির চরে
ডিঙ্গি বাঁধা কাজির চরে।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
টুম্পা মনির দৃষ্টি পড়ে
মুষলধারে বৃষ্টি ঝড়ে
শালিক টিয়া কাঁপছে থরে
‘হা-ম্বা’ ডাকে উচ্চ স্বরে
দলবেঁধে হাঁস ফূর্তি করে
গাপুস গুপুস টেংরা ধরে
ব্যাঙরা কাঁপে সর্দিজ্বরে
ঘ্যাংগোর ঘ্যাংগোর ঘ্যাংগোর করে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে।
দমকা বাতাস বৃক্ষ নড়ে
ছিটকু মাঝির টিনের ঘরে
ঝাপুর ঝুপুর বৃষ্টি ঝরে
খাল বিলে কেউ ঝাঁপ দে’ পড়ে
ছাতি মাথায় যাচ্ছে ঘরে
ব্যস্ত চাষি গাজির চরে
ডিঙ্গি বাঁধা কাজির চরে।
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে
টুম্পা মনির দৃষ্টি পড়ে
মুষলধারে বৃষ্টি ঝড়ে
শালিক টিয়া কাঁপছে থরে
‘হা-ম্বা’ ডাকে উচ্চ স্বরে
দলবেঁধে হাঁস ফূর্তি করে
গাপুস গুপুস টেংরা ধরে
ব্যাঙরা কাঁপে সর্দিজ্বরে
ঘ্যাংগোর ঘ্যাংগোর ঘ্যাংগোর করে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · বৃষ্টি
