সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
ভালো যদি হই
— আমজাদ বিন মেহের
আমি যদি ভালো হই
ভালো কথা বলি,
ভালো কাজ করি আর
ভালো পথে চলি।
মানুষের কল্যাণে
করি যদি কাজ,
হই যদি সকলের
মানবিক তাজ।
অর্জন করি যদি
ভালো সব গুণ
গুণগান করবেই
খাবে যারা নুন।
ভালো যদি হই সবে
ভালো আমি হব তবে
শক্তিতে নয়,
ভালোবেসে করবোই
গণমন জয়।
ভালো কথা বলি,
ভালো কাজ করি আর
ভালো পথে চলি।
মানুষের কল্যাণে
করি যদি কাজ,
হই যদি সকলের
মানবিক তাজ।
অর্জন করি যদি
ভালো সব গুণ
গুণগান করবেই
খাবে যারা নুন।
ভালো যদি হই সবে
ভালো আমি হব তবে
শক্তিতে নয়,
ভালোবেসে করবোই
গণমন জয়।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ভালো যদি হই
