প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার উদ্বোধন
— BCCW September 2026.doc
৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ এর নবনির্মিত আব্দুল গণি খান ও বাশিকপ ভবনে দি দাউদি বোহরাস অব বাংলাদেশের সহায়তায় ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মাখদুমা নার্গিস মিলনায়তনে (২২/১, তোপখানা রোড, ঢাকা—১০০০) আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন দি দাউদি বোহরাস কমিউনিটি, ঢাকা, বাংলাদেশ—এর প্রেসিডেন্ট ইউসুফ আব্বাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ—এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ প্রতিবন্ধী চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। প্রতিবন্ধীদের সেবা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনকারী এ প্রতিষ্ঠানের সহায়তায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। প্রতিবন্ধী শিশুবন্ধুরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানায়।
উৎস: 05. News / BCCW September 2026.doc
