|

জোনাকি

জোনাকি
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

জোনাকি

— সাদ্দাম হোসেন ইশতিয়াক

মিটমিট আলো দেয়
মাঝরাতে জোনাকি,
সংখ্যায় কত ওরা
যায় সেটা গোনা কি?
আকাশের তারা বুঝি
নেমে এলো পাতালে;
মন বুঝি ভরে যায়—
চারিপাশ মাতালে।
মিটমিট আলো দেয়
মাঝরাতে জোনাকি;
জোনাকির স্বপ্নটা—
আলো দিয়ে বোনা কি?

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · জোনাকি