সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
জন্ম নিলেই হয় না মানুষ
— মনিরুজ্জামান পলাশ
ছাগল ছানা জন্ম নিয়েই
ছাগল শত ভাগ
ব্যঘ্রশাবক সেও দেখেছি
জন্ম নিলেই বাঘ।
গরুর বাচ্চা গরুই থাকে
পাখির ছানা পাখি
গাধার বাচ্চা গাধা ছাড়া
আর কিছু হয় নাকি?
টিকটিকিটার ডিম ফুটে কি
হয় কুমিরের ছানা?
বললে এমন কথা সে হয়
ডারউইনের নানা
হস্তি থেকে ঐরাবতই
হয় না জল হস্তি
জন্ম থেকেই সব জতি পাই
নিজের মতন অস্থি
সিংহ হরিণ কুকুর শিয়াল
যে যার মতন হয়
আজন্মকাল ধরেই তারা
ঠিক তেমনি রয়
কিন্তু মানুষ জন্ম নিলেই
হয় না মানুষ মোটে
সাধনাতেই মানুষ কেবল
মানুষ হয়ে ওঠে।
হারানো বিজ্ঞপ্তি
মতিয়ারা চৌধুরী মিনু
মানুষ সব!
হারানো বিজ্ঞপ্তি
ন্যায় নামে একটি ছেলে
নীতি নামে একটি মেয়ে
হারানো গিয়াছে
ন্যায়ের পরনে ছিল সত্য
নীতির পরনে ছিল
শুদ্ধতার পোশাক
এদের হারিয়ে বাবা বিবেক
মা সরলতার সহজ-সুন্দর
জীবন-যাপন আজ
চরম বিপর্যয়ের মুখে
কারো সাথে কারো মিল নেই
স্বজন আজ স্বার্থ
ঝগড়াঝাটি মারামারি হানাহানি
হিংসা বিদ্বেষ লেগেই আছে
সম্পর্ক আজ —-
সচেতনতার অভাবে
কখন কিভাবে
মা সরলতা
বাবা বিবেকের
মাঝ থেকে
এরা হারিয়ে গিয়েছে
বলতে পারবে না
ন্যায় এবং নীতিকে
এদের আজ বড় প্রয়োজন
যদি সচেতন হৃদয়ের কেউ
বা কারা পেয়ে থাকেন
তবে বাবা বিবেক
মা সরলতা
তুমতি বাসস্থানে পৌঁছানোর জন্য
বিনীত অনুরোধ করা গেল।
সন্ধানদাতাকে
সুন্দর জীবন
সুন্দর পৃথিবীর
প্রতিশ্রুতি
পুরস্কার।
ধুলা কুলা
মুশিদি-উল-আলম
ধুলার সাথে কুলার নাকি
রেষারেষি বেশ
কুলার ঘায়ে বাড়ে ধুলার
দুর্গতি অশেষ।
বাতাস পেলেই বসত হারা
ধুলার গুহ যা
হেথায় উড়ে হোথায় উড়ে
যেখান খুশি যা।
ক্ষুদ্র বলে কুলা ভাবে
ধুলার মূল্য কি
বলতে পারে ধুলা ছাড়া
কোথায় মাটি ছি!
ছাগল শত ভাগ
ব্যঘ্রশাবক সেও দেখেছি
জন্ম নিলেই বাঘ।
গরুর বাচ্চা গরুই থাকে
পাখির ছানা পাখি
গাধার বাচ্চা গাধা ছাড়া
আর কিছু হয় নাকি?
টিকটিকিটার ডিম ফুটে কি
হয় কুমিরের ছানা?
বললে এমন কথা সে হয়
ডারউইনের নানা
হস্তি থেকে ঐরাবতই
হয় না জল হস্তি
জন্ম থেকেই সব জতি পাই
নিজের মতন অস্থি
সিংহ হরিণ কুকুর শিয়াল
যে যার মতন হয়
আজন্মকাল ধরেই তারা
ঠিক তেমনি রয়
কিন্তু মানুষ জন্ম নিলেই
হয় না মানুষ মোটে
সাধনাতেই মানুষ কেবল
মানুষ হয়ে ওঠে।
হারানো বিজ্ঞপ্তি
মতিয়ারা চৌধুরী মিনু
মানুষ সব!
হারানো বিজ্ঞপ্তি
ন্যায় নামে একটি ছেলে
নীতি নামে একটি মেয়ে
হারানো গিয়াছে
ন্যায়ের পরনে ছিল সত্য
নীতির পরনে ছিল
শুদ্ধতার পোশাক
এদের হারিয়ে বাবা বিবেক
মা সরলতার সহজ-সুন্দর
জীবন-যাপন আজ
চরম বিপর্যয়ের মুখে
কারো সাথে কারো মিল নেই
স্বজন আজ স্বার্থ
ঝগড়াঝাটি মারামারি হানাহানি
হিংসা বিদ্বেষ লেগেই আছে
সম্পর্ক আজ —-
সচেতনতার অভাবে
কখন কিভাবে
মা সরলতা
বাবা বিবেকের
মাঝ থেকে
এরা হারিয়ে গিয়েছে
বলতে পারবে না
ন্যায় এবং নীতিকে
এদের আজ বড় প্রয়োজন
যদি সচেতন হৃদয়ের কেউ
বা কারা পেয়ে থাকেন
তবে বাবা বিবেক
মা সরলতা
তুমতি বাসস্থানে পৌঁছানোর জন্য
বিনীত অনুরোধ করা গেল।
সন্ধানদাতাকে
সুন্দর জীবন
সুন্দর পৃথিবীর
প্রতিশ্রুতি
পুরস্কার।
ধুলা কুলা
মুশিদি-উল-আলম
ধুলার সাথে কুলার নাকি
রেষারেষি বেশ
কুলার ঘায়ে বাড়ে ধুলার
দুর্গতি অশেষ।
বাতাস পেলেই বসত হারা
ধুলার গুহ যা
হেথায় উড়ে হোথায় উড়ে
যেখান খুশি যা।
ক্ষুদ্র বলে কুলা ভাবে
ধুলার মূল্য কি
বলতে পারে ধুলা ছাড়া
কোথায় মাটি ছি!
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · জন্ম নিলেই হয় না মানুষ
