|

টুনটুনির ছানা

টুনটুনির ছানা
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

টুনটুনির ছানা

— বজলুর রশীদ

সাজনা গাছে বাজনা বাজে
কোকিল পাখির গাঁয়
টুনটুনিতে ডিম পেড়েছে
ডুমুর গাছের ছায়।
সেই ডিমেতে ফুটলো আজি
দুই দুইটি ছানা
টুনটুনি তাই গেলো চলে
আনতে তাদের খানা।
গাঁয়ের দুষ্ট ছেলের দলে
ছানা নিয়ে কোলাহলে
মাতলো সারাদিন
তা-ধিন তা-ধিন।
টুনটুনি যেই ফিরে দেখে
ছানা নাই তার ঘরে
ছানা হারা টুনটুনি তাই
দুঃখে গেলো মরে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · টুনটুনির ছানা