সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
শিশুতোষ গান
— সালেহ মাহমুদ
চলতে চলতে কদম গোনো
কদম গুণে চলো
বলতে বলতে বক্তৃতা দাও
বক্তা হয়ে বোলো
পড়তে পড়তে পড়ুয়া হও
সবচে’ বেশি পড়ো
পড়তে শিখে সবার আগে
জীবনটাকে গড়ো
কোরান পড়ো হাদিস পড়ো
রাসুল খোদার পথটি ধরো
দেখবে খোদার নেয়ামতে
জীবন ভরো ভরো
তোমার জীবন খোদার নূরে
হাসবে ঝলোমলো
হাসতে হাসতে জীবন বিলাও মানবতার তরে
গরিব দুঃখী সবাইকে নাও প্রাণের আপন করে
অভুক্তকে আহার যোগাও গৃহহীনে ঘর
খোদার রহম তোমার উপর ঝরবে জীবনভর
চলতে চলতে কদম গোনো
কদম গুণে চলো
বলতে বলতে বক্তৃতা দাও
বক্তা হয়ে বোলো
পড়তে পড়তে পড়ুয়া হও
সবচে’ বেশি পড়ো
পড়তে শিখে সবার আগে
জীবনটাকে গড়ো।
জৈষ্ঠ্য তুমি
মো: শারীফ সিদ্দিকী
জৈষ্ঠ্য তুমি
জন্মমাস নজরুলের
জৈষ্ঠ্য তুমি
বেল, ফুটি আর জামরুলের।
জৈষ্ঠ্য তুমি
ঝুড়ি ভরা নানা রকম ফল
ভাবলেই জীভে আসে জল।
জৈষ্ঠ্য তুমি
কাঁঠাল, লিচু বেল আর আম
আনারস, আর কাল মিষ্টি জাম।
জৈষ্ঠ্য তুমি
লাল তরমুজে ঠাণ্ডা
খেলে জুড়িয়ে যায় জানটা।
জৈষ্ঠ্য তুমি
বিদ্যালয়ে লম্বা বন্ধ
চারদিকে ফলের মৌ মৌ গন্ধ।
কদম গুণে চলো
বলতে বলতে বক্তৃতা দাও
বক্তা হয়ে বোলো
পড়তে পড়তে পড়ুয়া হও
সবচে’ বেশি পড়ো
পড়তে শিখে সবার আগে
জীবনটাকে গড়ো
কোরান পড়ো হাদিস পড়ো
রাসুল খোদার পথটি ধরো
দেখবে খোদার নেয়ামতে
জীবন ভরো ভরো
তোমার জীবন খোদার নূরে
হাসবে ঝলোমলো
হাসতে হাসতে জীবন বিলাও মানবতার তরে
গরিব দুঃখী সবাইকে নাও প্রাণের আপন করে
অভুক্তকে আহার যোগাও গৃহহীনে ঘর
খোদার রহম তোমার উপর ঝরবে জীবনভর
চলতে চলতে কদম গোনো
কদম গুণে চলো
বলতে বলতে বক্তৃতা দাও
বক্তা হয়ে বোলো
পড়তে পড়তে পড়ুয়া হও
সবচে’ বেশি পড়ো
পড়তে শিখে সবার আগে
জীবনটাকে গড়ো।
জৈষ্ঠ্য তুমি
মো: শারীফ সিদ্দিকী
জৈষ্ঠ্য তুমি
জন্মমাস নজরুলের
জৈষ্ঠ্য তুমি
বেল, ফুটি আর জামরুলের।
জৈষ্ঠ্য তুমি
ঝুড়ি ভরা নানা রকম ফল
ভাবলেই জীভে আসে জল।
জৈষ্ঠ্য তুমি
কাঁঠাল, লিচু বেল আর আম
আনারস, আর কাল মিষ্টি জাম।
জৈষ্ঠ্য তুমি
লাল তরমুজে ঠাণ্ডা
খেলে জুড়িয়ে যায় জানটা।
জৈষ্ঠ্য তুমি
বিদ্যালয়ে লম্বা বন্ধ
চারদিকে ফলের মৌ মৌ গন্ধ।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · শিশুতোষ গান
