|

মা বাবা

মা বাবা
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

মা বাবা

— জুবায়ের বিন ইয়াছিন

বাবা আমার মাথার মুকুট
মা হৃদয়ের হাসি
তাদের কোমল আদর নিয়ে
সাজাই স্বপ্ন রাশি।

বাবার চোখে জগৎ দেখি
আঁকি মনে আশা
মায়ের কাছে মমতা প্রেম
শিখি কান্না-হাসা।

এক পৃথিবীর সকল দরদ
মায়া যত আছে
যত্নে পরম ঠাঁই নিয়েছে
যেন তাদের কাছে।

মা তুলে দেন খাবার পাতে
বাবা আনেন কিনে
সবাই মিলে শোকর করি
মহান রবকে চিনে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · মা বাবা — ব্যবহারকারীর প্রদত্ত সঠিক পাঠ