|

ভুতগুলি সব

ভুতগুলি সব
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

ভুতগুলি সব

— শামীম পারভেজ

খোকা নাকি দেখবে ভুত
মাকে গিয়ে বলে
মা বলে দেখবে ভুত
একটু রাত হলেভুত দেখবে যখন তখন
খোকা ধরলো বায়না
ভুত না দেখে সে
কোনো খাবার খায় না

আনলো মা একটা মোবাইল
করলো সেটা অন
ভুতের কার্টুন দেখতে পেয়ে
খুশি খোকার মন

ডিজিটাল যুগে কোথায় ভুত
খোঁজে হন্যে হন্যে
ভুতগুলি সব ঢুকলো মোবাইলে
সব খোকাদের জন্যে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ভুতগুলি সব — ব্যবহারকারীর প্রদত্ত সঠিক পাঠ