|

শীতের দিনে

শীতের দিনে
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

শীতের দিনে

— ফরিদ সাইদ

ছয়টি ঋতুর বিচিত্র রূপ
ষড়ঋতুর দেশে
শীতের দিনে কাঁপন ধরায়
হিমেল বাতাস এসে।
পৌষে গাঁয়ের চারিদিকে
শ্বেত কুয়াশার মেলা
ঘাসের ডগায় শিশিরকণার
ঝিকিমিকি খেলা।
দিনের শেষে শীত বেড়ে যায়
রাতে কাঁথা লাগে
গরিব-দুঃখীর দুঃখের কথা
মনে তখন জাগে।
মাকে বলে বাড়তি কাপড়
দিলাম তাঁদের হাতে
মুচকি হেসে পথের শিশু
খুশি হলো তাতে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · শীতের দিনে