|

ছড়া ও ছন্দ

ছড়া ও ছন্দ
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

ছড়া ও ছন্দ

— সৈয়দ নাজমুল আহসান

ছড়া ছড়া ছড়া
ছড়ার নামে
চলছে খরা।
লিখতে গিয়ে পদ্য
হচ্ছে লেখা গদ্য।
ছড়ায় থাকে ছন্দ
কাব্য সুবাস গন্ধ
ভুল হলে হয়
ভাব ও রসে দ্বন্দ্ব।
ছন্দে ভরা ছড়া
গদ্য লেখায় দেয় না ধরা।
ছড়া ছড়া ছড়া
ছড়ার রাজ্যে
ভর করেছে দ্বন্দ্ব
পাই না খুঁজে ছন্দ
কলম হলো বন্ধ।
হাঁদা বক
সৈয়দ শফিউল আজম
সাদা গায়ে কাদা মেঘে
মাছ খোঁজে বক।
নড়ে চড়ে পুঁটি যেই
চোখ চক চক।
পুঁটি খেয়ে গুটি পায়ে
ফেরে যেই ঘরে,
বকা দেয় বাবা তার
কান টেনে ধরে।
বলে হাঁদা এত কাদা
গায়ে কেন বল—
বকাঝকা খেয়ে তার
চোখ ছলো ছল।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ছড়া ও ছন্দ