|

শরৎ ঋতু

শরৎ ঋতু
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

শরৎ ঋতু

— আল আমীন হুসাইন

শরৎ ঋতুর ফুল-প্রকৃতি
মুক্ত হাওয়ায় ভাসে,
নীল গগণে মেঘের ভেলা
রোদ-দুপুরে হাসে।
শাপলা-পদ্ম-রক্ত জবা
ভোর বিহানে ফোটে,
শিশির ভেজা শিউলি তলায়
মন যে আমার ছোটে।
নদীর তটে কাশের সারি
ছন্দতালে নাচে,
হাস্নাহেনা কামিনী ফুল
গন্ধ ছড়ায় গাছে।
রঙিন ভোরে মিষ্টি সুরে
ফুল-পাখিদের গানে,
শুভ্র মেঘের মিষ্টি শরৎ
বেজে উঠল প্রাণে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · শরৎ ঋতু