সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
মাগো তুমি সঙ্গে থেকো
— মুমতাহিনা মুন
শিল্পী হলে মাগো আমি
আঁকব তোমার ছবি।
তোমায় নিয়ে লিখব ছড়া
হই যদি মা কবি।
নাবিক হলে তোমায় নিয়ে
সাগর দেব পাড়ি
তাঁতি হলে গড়ে দেব
হয়েক রকম শাড়ি।
কত রঙের ফুল ফোটাবো
মালি যদি হই।
লেখক হলে তোমায় নিয়ে
লিখব কত বই।
গায়ক হলে তোমায় নিয়ে
গাইবো আরো গান
কৃষক হলে তোমার জন্যে
বুনব নতুন ধান।
পাইলট হলে তোমায় নিয়ে
উড়বো আকাশ জুড়ে,
যা কিছু হই সঙ্গে থেকো
যেও না মা দূরে।
আঁকব তোমার ছবি।
তোমায় নিয়ে লিখব ছড়া
হই যদি মা কবি।
নাবিক হলে তোমায় নিয়ে
সাগর দেব পাড়ি
তাঁতি হলে গড়ে দেব
হয়েক রকম শাড়ি।
কত রঙের ফুল ফোটাবো
মালি যদি হই।
লেখক হলে তোমায় নিয়ে
লিখব কত বই।
গায়ক হলে তোমায় নিয়ে
গাইবো আরো গান
কৃষক হলে তোমার জন্যে
বুনব নতুন ধান।
পাইলট হলে তোমায় নিয়ে
উড়বো আকাশ জুড়ে,
যা কিছু হই সঙ্গে থেকো
যেও না মা দূরে।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · মাগো তুমি সঙ্গে থেকো
