সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
ছেলেবেলার পাঠশালা
— সুমন রায়হান
একটি ছেলের সময় কাটে
হাটে মাঠে পুকুর ঘাটে…
ঝড়ের দিনে আম কুড়িয়ে ভর দুপুরে ঘুড়ি টেনে
বর্ষাকালে ডুব সাঁতারে শাপলা শালুক তুলে এনে…
পাড়ার ছেলে কজন মিলে বনবাদারে ঘুরে ঘুরে
পাখির বাসা খুঁজে ফিরে গান গেয়ে বেশ সুরে সুরে..
এমন করে দিন চলে যায় সন্ধ্যা নামে খেলার মাঠে
রাত্রি মানে ঘুমের রাজ্য পায় না সময় বইয়ের পাঠে
হেসে খেলে সেই ছেলেটির নয়টি বছর পার হয়ে যায়
কী জানি কী আপন গাঁয়ে হঠাৎ খুঁজে পাঠশালা পায়…
মরচে ধরা টিনের চাল ও ভাঙ্গা বেড়ার একটি ঘরে
বড় হওয়ার স্বপ্ন দেখে বর্ণমালা নামতা পড়ে।
যায় না ভোলা ছেলেবেলা ঘরটি ভুলি কেমন করে
স্মৃতির ফ্রেমে আটকে আছে আজো আমার মনে পড়ে।
সেই ঘরটি আমার কাছে সোনার চেয়েও বেশি দামি
সেই স্বপ্ন নির্মাতাদের গভীর শ্রদ্ধা জানাই আমি।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ছেলেবেলার পাঠশালা