সংগঠন সংবাদ · সেপ্টেম্বর ২০২৬
সবুজ সেনা — ৭৩ বছর পূর্তি উদযাপন
গৌরবময় এগিয়ে চলার প্রত্যয়ে ৭৩ বছর উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী জাতীয় শিশু—কিশোর কল্যাণ প্রতিষ্ঠান বাংলাদেশ সবুজ সেনা ১৩ জুলাই ২০২৬ তারিখ সোমবার বিকাল ৪:৩০ মিনিটে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা প্রধান অতিথি, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শাহাদাত হোসেন ও অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ইঞ্জিনিয়ার ড. ইহসানুল করিম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
উৎস: 05. News / Organization September 2026.doc
