|

ফুলকুঁড়ি আসর — মাইন্ড ম্যারাথন সিজন-৩

ফুলকুঁড়ি আসর — মাইন্ড ম্যারাথন সিজন-৩
সংগঠন সংবাদ · সেপ্টেম্বর ২০২৬

ফুলকুঁড়ি আসর — মাইন্ড ম্যারাথন সিজন-৩

শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, চিন্তাশক্তি ও মেধার বিকাশে সারাদেশে শেষ হয়েছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর আয়োজিত ‘মাইন্ড ম্যারাথন সিজন—৩’ এর প্রথম পর্ব। দেশের বিভিন্ন জেলার ৫ম, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান- বিষয়ের ওপর মোট ৬০ নম্বরের প্রশ্নে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর এবং ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক জানান, শিক্ষার্থীদের শুধু পরীক্ষামুখী জ্ঞান নয়, বরং নিয়মিত জ্ঞানচর্চা, নতুন বিষয় জানার আগ্রহ এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই ‘মাইন্ড ম্যারাথন’—এর অন্যতম উদ্দেশ্য।

উৎস: 05. News / Organization September 2026.doc