|

ঘিলু মিয়া সমাচার

ঘিলু মিয়া সমাচার
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

ঘিলু মিয়া সমাচার

— মনিরুজ্জামান খান মজলিস

ঘিলু মিয়া নামটি তার
আছে মগজ বটে
সমাজ চিত্র আঁকেন তিনি
এ জীবনে যা ঘটে।
রাজনীতি-অর্থনীতির মেলা
চলমান স্রোতের টানে
চোখ মেলে দেখে সে
হরেক রকম খেলা।
রঙ-বেরঙ ফানুস যত
সমাজ দেহে ভরা
ঘিলু মিয়ার ক্যামেরায়
নেইকো কোন জড়া।
সত্যি চিত্র সঠিক কথা
বলতে দ্বিধা নেই
চিত্রটি বিচিত্র হলেও
পড়বে না যে খেই।
অনিয়ম আর দুর্নীতি
চলছে দেশে যত
ঘিলু মিয়ার ক্যামেরা
শত ব্যস্ত তত।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ঘিলু মিয়া সমাচার