|

ছড়া

ছড়া
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

ছড়া

— জারীফ খান মজলিস

ঢাকা আছে ঢাকা
নেই কোন ফাঁকা।
অলি গলি রাস্তা
সব যেন ঠাসা।
ঢাকার যান রিকশা
সব লোকের ভরসা
যন্ত্র দানব বলে
মোটর বাস চলে
কোটি লোকের চাপে
ঢাকা শহর কাঁপে।
মামা-বাবা
জুবায়ের বিন ইয়াছিন
বাবা আমার মাথার মুকুট
মা হৃদয়ের হাসি
তাদের কোমল আদর নিয়ে
সাজাই স্বপ্ন রাশি।
বাবার চোখে জগৎ দেখি
আঁকি মনে আশা
মায়ের কাছে মমতা প্রেম
শিখি কান্না-হাসা।
এক পৃথিবীর সকল দরদ
মায়া যত আছে
যত্নে পরম ঠাঁই নিয়েছে
যেন তাদের কাছে।
মা তুলে দেন খাবার পাতে
বাবা আনেন কিনে
সবাই মিলে শোকর করি
মহান রবকে চিনে।
রিম ঝিম বৃষ্টি
কবির ভূঁইয়া
রিম ঝিম বৃষ্টি নামে বর্ষা এলে,
কৃষকের গরু ছাগল আটকা গোয়ালে।
কর্মহীন হয়ে পড়ে মাঠের মুজুর,
বিনা পাঠে কাটাচ্ছে মক্তবের হুজুর।
মাঠ ঘাট ডুবছে বৃষ্টির পানিতে,
কৃষাণী ছুটছে ক্ষেতের ফসল আনিতে।
পাড়া মহল্লায় বৃষ্টির পানিতে থৈ থৈ,
আঙিনায় ছেলে মেয়েরা করছে হৈ চৈ।
ছাতিম গাছে ক্ষুধায় কাদছে ছিল,
মক্তবের মুন্সির সাথে হয়েছে মিল।
শিয়াল গুহার ভেতর পা চাটছে.
কুলুর বলদ বীরামহীন ঘানি টানছে।
অলস সময় কাটাচ্ছে কর্মহীন কৃষক,
হাল ছাড়ছে বসেছে সংসারের জনক।
টিপটিপ বৃষ্টি বাহির হওয়া দুষ্কর,
গগন ডাকে বিদ্যুৎ চমকায় ভয়ঙ্কর।
বারি বৃষ্টিতে ভেজা হলো শুরু,
হামবা হামবা ডাকছে মাঠে গরু।
পাড়ার ছেলেরা কৌতুহলী বৃষ্টিতে খেলে,
উজানী কৈ মাছ ধরছে জেলে।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ছড়া