ছোটদের ভুবন — গল্প · সেপ্টেম্বর ২০২৬
রূপকথা · সেপ্টেম্বর ২০২৬
একটি রাজ্য ছিল। সেই রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে বসবাস করতো। ওই রাজ্যের রাজার দুইটি মেয়ে ছিল। লিলি এবং লোটাস। লিলি খুব ভালো স্বভাবের একটি মেয়ে। লিলি সবার সাথে ভালো ব্যবহার করত এবং কেউ বিপদে পড়লে তাকে সবসময় সাহায্য করতো। কিন্তু লোটাস একদম লিলির মতো ছিল না। সে সবার সাথে খারাপ ব্যবহার করতো। ওই প্রাসাদের আশপাশে সবসময় একটি বিড়াল ঘোরাঘুরি করতো। লিলির সেই বিড়ালটাকে খুব ভালো লাগতো। সে ওই বিড়ালটাকে প্রতিদিন খাবার খাওয়াতো। ওই প্রাসাদে লিলির সবচেয়ে ভালো বন্ধু ছিল সেই বিড়ালটি। লিলি সবসময় সেই বিড়ালটিকে আদর করতো।
একদিন রাজ্যে এক জাদুকর এলো। সে লিলির সৎ ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে একটি জাদুকরী বীজ উপহার দিল। লোটাস হিংসায় বীজটি চুরি করতে গিয়ে ধরা পড়ল। শেষে লিলির ক্ষমায় রাজ্যে শান্তি ফিরে এলো।
লেখক: আরিশা বিনতে শওকত · সেপ্টেম্বর ২০২৬ · ছোটদের ভুবন — গল্প
নোট: মূল নথিতে লিলি গল্পটি ০৮০ ব্লকে অসম্পূর্ণ ছিল; ঊর্মির শিশুতোষ রূপকথা ধারায় সম্পূর্ণ করা হয়েছে — মূল ভাব অক্ষুণ্ণ।
