|

সময়

সময়
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

সময়

— মো: শারীফ সিদ্দিকী

ঘড়ির কাঁটা যদিও সদা
সমানতালে চলে,
সময় সবার একই চালে
চলবে কি, তা বলো?
কারুর বেলায় সময় স্থবির
নষ্ট ঘড়ির মতো,
যেথায় যেমন ঠায় দাঁড়িয়ে
বোধ অনুভব যতো।
সময় কারুর রকেট গতি
দারুণ চঞ্চল,
আটকে রাখার চেষ্টাগুলো
সকলি নিস্ফল।
আসল কথা সময় চলে
আপন খেয়ালে,
তাল মিলিয়ে চলছে যারা
তাদেরি সফল বলে!

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · সময়