|

হাঁসা বলে

হাঁসা বলে
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

হাঁসা বলে

— মালেক মাহমুদ

হাঁসা বলে হাঁসি
তোরে ভালোবাসি
তোর কি আছে জানার
কয়টা আছে ছানা
গুনে রাখিস ওরে
বলছি আমি তোরে।
ডাকছে শেয়াল ঐ
করিস না হইচই।
কুমির আছে জলে
ওরাও দলেবলে
উড়ছে শকুন ঐ
তোর কাছে আজই
সাবধানে তুই থাকিস
ছানা দেখে রাখিস।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · হাঁসা বলে