সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
এই গাঁয়ে বাড়ি
— শাহজাহান মোহাম্মদ
কৃষকের ধান কাটা
মাঠে মাঠে ছবি
ধান ভাঙ্গার দোলাচালে
খুশি রাঙা রবি।
কাঁচা রোদ গায়ে মেখে
সকালের হাসি
সবজির ভরা ক্ষেতে
যায় ছুটে মাসি।
সবুজের সমারোহে
কলোরবে পাখি
স্বপ্নের মায়াজালে
কৃষাণির আঁখি।
মা মাটি ভালোবাসি
রসে ডুবা হাড়ি
এই গাঁয়ের ছেলে আমি
এই গাঁয়ে বাড়ি।
ভুতগুলি সব
শামীম পারভেজ
খোকা নাকি দেখবে ভুত
মাকে গিয়ে বলে
মা বলে দেখবে ভুত
একটু রাত হলে
ভুত দেখবে যখন তখন
খোকা ধরলো বায়না
ভুত না দেখে সে
কোনো খাবার খায় না
আনলো মা একটা মোবাইল
করলো সেটা অন
ভুতের কার্টুন দেখতে পেয়ে
খুশি খোকার মন
ডিজিটাল যুগে কোথায় ভুত
খোঁজে হন্যে হন্যে
ভুতগুলি সব ঢুকলো মোবাইলে
সব খোকাদের জন্যে।
মন ছুটে যায় দূরে
শেখ বিপ্লব হোসেন
ছোট্ট টুসি ভীষণ খুশি
আলতা মেখে পায়
হেলেদুলে ছন্দ তুলে
ফুল কুড়াতে যায়।
হলুদগাদা আরো সাদা
হরেক ফুলের গন্ধে
ছোট্টসোনা হীরের কণা
নাচে মহানন্দে।
সবুজ ঘাসে ফড়িং নাচে
রঙিন পাখায় উড়ে
ফুলের ছানা, মন মানে না
মন ছুটে যায় দূরে।
মাঠে মাঠে ছবি
ধান ভাঙ্গার দোলাচালে
খুশি রাঙা রবি।
কাঁচা রোদ গায়ে মেখে
সকালের হাসি
সবজির ভরা ক্ষেতে
যায় ছুটে মাসি।
সবুজের সমারোহে
কলোরবে পাখি
স্বপ্নের মায়াজালে
কৃষাণির আঁখি।
মা মাটি ভালোবাসি
রসে ডুবা হাড়ি
এই গাঁয়ের ছেলে আমি
এই গাঁয়ে বাড়ি।
ভুতগুলি সব
শামীম পারভেজ
খোকা নাকি দেখবে ভুত
মাকে গিয়ে বলে
মা বলে দেখবে ভুত
একটু রাত হলে
ভুত দেখবে যখন তখন
খোকা ধরলো বায়না
ভুত না দেখে সে
কোনো খাবার খায় না
আনলো মা একটা মোবাইল
করলো সেটা অন
ভুতের কার্টুন দেখতে পেয়ে
খুশি খোকার মন
ডিজিটাল যুগে কোথায় ভুত
খোঁজে হন্যে হন্যে
ভুতগুলি সব ঢুকলো মোবাইলে
সব খোকাদের জন্যে।
মন ছুটে যায় দূরে
শেখ বিপ্লব হোসেন
ছোট্ট টুসি ভীষণ খুশি
আলতা মেখে পায়
হেলেদুলে ছন্দ তুলে
ফুল কুড়াতে যায়।
হলুদগাদা আরো সাদা
হরেক ফুলের গন্ধে
ছোট্টসোনা হীরের কণা
নাচে মহানন্দে।
সবুজ ঘাসে ফড়িং নাচে
রঙিন পাখায় উড়ে
ফুলের ছানা, মন মানে না
মন ছুটে যায় দূরে।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · এই গাঁয়ে বাড়ি
