সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
ফুলের বিয়ে
— তাজ তাজুল
হিংসে ভুলে হাসো সবে
বলছে ডেকে টিয়ে
বনে হবে আজ আমাদের
লাল গোলাপের বিয়ে।
বরের বেশে আসছে হেসে
ভ্রমর মহারাজ
লজ্জারাঙা গোলাপকে তাই
সাজাও বধূর সাজ।
বনের মাঝে দাওয়াত পেতে
বাদ যাবে না কেউ
ফুল পাখিদের ভালোবাসায়
বইবে সুখের ঢেউ।
বলছে ডেকে টিয়ে
বনে হবে আজ আমাদের
লাল গোলাপের বিয়ে।
বরের বেশে আসছে হেসে
ভ্রমর মহারাজ
লজ্জারাঙা গোলাপকে তাই
সাজাও বধূর সাজ।
বনের মাঝে দাওয়াত পেতে
বাদ যাবে না কেউ
ফুল পাখিদের ভালোবাসায়
বইবে সুখের ঢেউ।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · ফুলের বিয়ে
