|

শিশু মানেই

শিশু মানেই
সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬

শিশু মানেই

— মাইনুল হাসান সোহেল মামা

শিশু মানেই সহজ-সরল সুন্দর এক কচিমন
শিশু মানেই অদ্ভুত সব কাণ্ড করে সারাক্ষণ।
শিশু হাসে শিশু কাঁদে ঘুরছে বন-বাদাড়ে
ইচ্ছে মতন শপিং সারে স্বপ্নপুরীর বাজারে।
শিশু মানেই ধুলো-খেলার নিত্য-নতুন আয়োজন
শিশু মানেই সকল ঘরে রাগ ভাঙানো প্রিয়জন।
দুষ্টমিটা বেশি হলেই শিশু ভাঙে ফুলের টপ
ঘুমিয়ে পরে মায়ের কোলে হৃদয় ছোঁয়া অনুভব
শিশু মানেই ফুলের হাসি সত্য-পথের সম্ভাষণ
শিশু মানেই মুক্ত প্রাণে জেগে উঠার একই পন।
সবখানেতে ছুটছে শিশু সোহাগ ভরা অন্তরে
ওদের নিয়ে হারিয়ে যাবো ভালোবাসার বন্দরে।
শিশু মানেই মাথার তাজ নানান ফুলের বিচ্ছুরণ
শিশু মানেই আবেগ ভরা দোলনা-দোলে আজীবন।

উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · শিশু মানেই