সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
শিশুরা পারে
— মো: আসাদুজ্জামান
জগৎ জুড়ে শিশুর মেলা দুলছে কত কোলে
কান্না-হাসির ফুলকি ঝরায় শিশু চতুর্দোলে।
আদর পেয়ে যত্ন পেয়ে বড় হয়ে ওঠে
শিখন শিখতে এ শিশুরা পাঠশালাতে ছোটে।
ছন্দমাখা ছড়াগুলো শিখে থাকে দ্রুত
বর্ণমালা গেঁথে রাখে হয়ে পড়ায় ব্রত।
পরিবারে সুপরিবেশ গড়লে দেশে দেশে
সকল শিশু শিখে যাবে জ্ঞানের বিষয় হেসে।
শিখতে শিখতে গড়বে শিশু নিজের জীবন ঘর
এ শিশুরাই পাবে একদিন শাসন করার ভার।
এই শিশুদের হৃদয় মনন অলিখিত কাগজ
সুপ্ত বিষয় রপ্ত করে সহজ সরল মগজ।
সকল দেশে আশার আলো এ শিশুরা বেশ
শিক্ষা জীবন হলে গাঢ় এরাই সবিশেষ।
সমাজ দেশে ছড়িয়ে থাকা কুসংস্কার জরা
এই শিশুরা দূর করে সব গড়বে বসুন্ধরা।
কান্না-হাসির ফুলকি ঝরায় শিশু চতুর্দোলে।
আদর পেয়ে যত্ন পেয়ে বড় হয়ে ওঠে
শিখন শিখতে এ শিশুরা পাঠশালাতে ছোটে।
ছন্দমাখা ছড়াগুলো শিখে থাকে দ্রুত
বর্ণমালা গেঁথে রাখে হয়ে পড়ায় ব্রত।
পরিবারে সুপরিবেশ গড়লে দেশে দেশে
সকল শিশু শিখে যাবে জ্ঞানের বিষয় হেসে।
শিখতে শিখতে গড়বে শিশু নিজের জীবন ঘর
এ শিশুরাই পাবে একদিন শাসন করার ভার।
এই শিশুদের হৃদয় মনন অলিখিত কাগজ
সুপ্ত বিষয় রপ্ত করে সহজ সরল মগজ।
সকল দেশে আশার আলো এ শিশুরা বেশ
শিক্ষা জীবন হলে গাঢ় এরাই সবিশেষ।
সমাজ দেশে ছড়িয়ে থাকা কুসংস্কার জরা
এই শিশুরা দূর করে সব গড়বে বসুন্ধরা।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · শিশুরা পারে
