সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
মনছুটে যায় দূরে
— শেখ বিপ্লব হোসেন
ছোট্ট টুসি ভীষণ খুশি
আলতা মেখে পায়
হেলেদুলে ছন্দ তুলে
ফুল কুড়াতে যায়।
হলুদগাদা আরো সাদা
হরেক ফুলের গন্ধে
ছোট্টসোনা হীরের কণা
নাচে মহানন্দে।
সবুজ ঘাসে ফড়িং নাচে
রঙিন পাখায় উড়ে
ফুলের ছানা, মন মানে না
মন ছুটে যায় দূরে।
আলতা মেখে পায়
হেলেদুলে ছন্দ তুলে
ফুল কুড়াতে যায়।
হলুদগাদা আরো সাদা
হরেক ফুলের গন্ধে
ছোট্টসোনা হীরের কণা
নাচে মহানন্দে।
সবুজ ঘাসে ফড়িং নাচে
রঙিন পাখায় উড়ে
ফুলের ছানা, মন মানে না
মন ছুটে যায় দূরে।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · মনছুটে যায় দূরে
