সাহিত্য — ছড়া-কবিতা · সেপ্টেম্বর ২০২৬
আমাদের স্বাধীনতা
— নূর মোহাম্মদ
আমাদের স্বাধীনতা পতাকার গান
রক্তিম বৃত্তটা শহীদের মান
সবুজের সব দিক বাংলার শান।
আমাদের স্বাধীনতা মুক্তির তাজ
নয় মাস যুদ্ধের বিজয়ের সাজ
এমন নজির নেই সেই থেকে আজ।
আমাদের স্বাধীনতা সু-শীতল বায়ু
নিশানের গায়ে মিশে এদেশের আয়ু
মনে আনে শিহরণ সাহসের জায়ু।
আমাদের স্বাধীনতা মায়ের মতন
আদর সোহাগ দিয়ে করছে যতন
জেগে হেসে ওঠে তাই মানিক রতন।
আমাদের স্বাধীনতা সুখের বহর
রূপালী নদীর বুকে দুধের নহর
কূলে কূলে তাই গাঁও হাওর শহর।
আমাদের স্বাধীনতা রূপালী পুকুর
শাপলার সাথে হাসা রোদেলা দুপুর
বধুর সাঁতারু পায়ে পানির নূপুর।
আমাদের স্বাধীনতা সবুজের ঢেউ
জলাশয়ে আসমান-ভাল লাগে তেঁউ
সেভাবেই জেগে ওঠে আগামীর কেউ।
রক্তিম বৃত্তটা শহীদের মান
সবুজের সব দিক বাংলার শান।
আমাদের স্বাধীনতা মুক্তির তাজ
নয় মাস যুদ্ধের বিজয়ের সাজ
এমন নজির নেই সেই থেকে আজ।
আমাদের স্বাধীনতা সু-শীতল বায়ু
নিশানের গায়ে মিশে এদেশের আয়ু
মনে আনে শিহরণ সাহসের জায়ু।
আমাদের স্বাধীনতা মায়ের মতন
আদর সোহাগ দিয়ে করছে যতন
জেগে হেসে ওঠে তাই মানিক রতন।
আমাদের স্বাধীনতা সুখের বহর
রূপালী নদীর বুকে দুধের নহর
কূলে কূলে তাই গাঁও হাওর শহর।
আমাদের স্বাধীনতা রূপালী পুকুর
শাপলার সাথে হাসা রোদেলা দুপুর
বধুর সাঁতারু পায়ে পানির নূপুর।
আমাদের স্বাধীনতা সবুজের ঢেউ
জলাশয়ে আসমান-ভাল লাগে তেঁউ
সেভাবেই জেগে ওঠে আগামীর কেউ।
উৎস: 04. Sahitto / Poem September 2026.doc · আমাদের স্বাধীনতা
